০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বরগুনার আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়। ১১৮টি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। ৭টি মামলায় ৩৭,৫০০ টাকা জরিমানা আর ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আমতলীতে নৌবাহিনী-পুলিশ যৌথ চেকপোস্ট, ৩৭ হাজার টাকা জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিবেদক
  • প্রকাশের সময় ০২:২৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ৩০৪ Time View

বরগুনার আমতলীতে শনিবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন ছুরিকাটা এলাকায় (পটুয়াখালী-কুয়াকাটা সড়কে) বাংলাদেশ নৌবাহিনী ও আমতলী থানা পুলিশের যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে।

নৌবাহিনীর লেঃ শাহরিয়া সাফাত (পদবি: শিক্ষা, বিএন পি নং ৩৯৯৫) এর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট একটি সেকশন এবং পুলিশের ৩ জন সদস্যসহ চেকপোস্টের মাধ্যমে বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, মহেন্দ্রা, মাইক্রো ও মোটরসাইকেল তল্লাশি করা হয়।

চেকপোস্টে মোট ১১৮টি মোটরসাইকেল, ৭টি বাস, ৪টি প্রাইভেট কার, ৭টি ট্রাক, ৯টি মাইক্রো, ৪টি সিএনজি এবং ৫টি মহেন্দ্রা গাড়ী তল্লাশি করা হয়।

এ সময় ৭টি মামলার বিপরীতে ৩৭,৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং বৈধ কাগজপত্র না থাকার কারণে ১টি মোটরসাইকেল জব্দ করে আমতলী থানায় নেওয়া হয়।

চেকপোস্ট পরিচালনার মূল লক্ষ্য ছিল সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহনের কাগজপত্র যাচাই করা এবং সড়কে আইনশৃঙ্খলা রক্ষা করা।

Please Share This Post in Your Social Media

বরগুনার আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়। ১১৮টি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। ৭টি মামলায় ৩৭,৫০০ টাকা জরিমানা আর ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আমতলীতে নৌবাহিনী-পুলিশ যৌথ চেকপোস্ট, ৩৭ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় ০২:২৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫