০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ঝিনাইগাতীতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির মানবিক উদ্যোগ

শেরপুরে ৫০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

মেহেদী হাসান শামীম, শেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় ১২:৪৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ২৬২ Time View

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়।

খাদ্যসামগ্রীর প্যাকেজে ছিল—২৫ কেজি চাল, ৫ লিটার সয়াবিন তেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি খেজুর, ১ কেজি রসুন, ২ কেজি ডাল, ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা ও প্রয়োজনীয় মসলা।
আয়োজক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উপকারভোগীদের হাতে এসব খাদ্য তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক। তিনি বলেন,
“অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক কর্তব্য। দোস্ত এইডের এই উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল উদাহরণ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী
এছাড়াও উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার মো. আব্দুল কায়েস, পাবলিক রিলেশন কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম পরাগ, স্বেচ্ছাসেবী হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সাল থেকে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দারিদ্র্য বিমোচন, বিশুদ্ধ পানি সরবরাহ, প্রতিবন্ধী পুনর্বাসন, জরুরি ত্রাণ, গৃহ নির্মাণ, শিক্ষাবৃত্তি ও নানা মানবিক প্রকল্প পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

ঝিনাইগাতীতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির মানবিক উদ্যোগ

শেরপুরে ৫০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশের সময় ১২:৪৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫