০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
জেলা পুলিশের উদ্যোগে ৩০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা

শেরপুরে গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি পুরস্কার বিতরণ

মেহেদী হাসান শামীম, শেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় ০১:১১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ২৫৬ Time View

“গণিতকে করবো জয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের গণিতে আগ্রহ বাড়াতে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত “গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি ২০২৫”-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১টায় পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

  • অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার,

  • সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল আলম,

  • শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা

এছাড়া উপস্থিত ছিলেন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম খান, প্লেসের শিক্ষকমণ্ডলী, প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা।

ব্যতিক্রমী এই আয়োজনটি পরিচালিত হয় পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের সার্বিক সহযোগিতায়। শেরপুর ও জামালপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৩০ জন কৃতি শিক্ষার্থীকে মেডেল, ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষে পুলিশ লাইন্স একাডেমির পক্ষ থেকে বদলিজনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

জেলা পুলিশের উদ্যোগে ৩০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা

শেরপুরে গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি পুরস্কার বিতরণ

প্রকাশের সময় ০১:১১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫