০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
৮০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ফকিরহাটে শুভদিয়া সমাজসেবা ক্লাবের শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় ১২:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ২৭৮ Time View

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় শুভদিয়া সমাজসেবা ক্লাবের উদ্যোগে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) উত্তরপাড়া এলাকায় ক্লাব প্রাঙ্গণে প্রায় ৮০ জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া সুমনা আক্তার। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্লাবের সদস্যবৃন্দসহ প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শুভবদয়া সমাজসেবা ক্লাবের সভাপতি আল মামুন শেখ এবং সঞ্চালনা করেন জমা আলমের রুমি
অনুষ্ঠানের শুরুতে ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

সভাপতি আল মামুন শেখ তার বক্তব্যে জানান,
২০২৩ সালে স্থানীয় তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত শুভদিয়া সমাজসেবা ক্লাব শিক্ষা, সামাজিক উন্নয়ন, বৃক্ষরোপণ, মাদক নিয়ন্ত্রণ, রক্তদান, অসহায়দের সহায়তা এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছে।
ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকেই এলাকায় ব্যাপক সাড়া পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথি ইউএনও তানিয়া সুমনা আক্তার ক্লাবের সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন,
“মানবিক কাজে তরুণদের এগিয়ে আসা সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালন করে। উপজেলা প্রশাসন সব ধরনের ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করবে।”

Please Share This Post in Your Social Media

৮০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ফকিরহাটে শুভদিয়া সমাজসেবা ক্লাবের শীতবস্ত্র বিতরণ

প্রকাশের সময় ১২:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫