সাড়ে ৩ লাখ প্রাথমিক শিক্ষক আজ থেকে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন
দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণ না হলে শিক্ষকরা সোমবার থেকে কমপ্লিট শাটডাউন করবেন
- প্রকাশের সময় ০১:১৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ২০৯ Time View
বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণের দাবি না মানা হলে আগামী সোমবার (১ ডিসেম্বর) থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি-এর ব্যানারে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষকরা এই কর্মসূচির ঘোষণা দেন। তারা জানান, অনেক নিম্নগ্রেডের পদ ইতোমধ্যেই নবম গ্রেডে উন্নীত হয়েছে, কিন্তু দশম গ্রেডের সহকারী শিক্ষক পদে কোনো পরিবর্তন হয়নি।
শিক্ষকরা বলেন, “আমরা দীর্ঘদিন বৈষম্যের শিকার। এ দাবিতে আগেও আন্দোলন করেছি। এবার দাবি পূরণ না হলে শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরেননি।”
এছাড়া, একই দিনে দেশের প্রায় সাড়ে ৩ লাখ প্রাথমিক শিক্ষক তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন। এই কর্মসূচির অংশ হিসেবে ক্লাস ও পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকবেন শিক্ষকরা।
শিক্ষক সংগঠনগুলো জানিয়েছে, দাবি না মানা হলে ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশন এবং আসন্ন বার্ষিক পরীক্ষা বর্জনসহ কঠোর আন্দোলনের পথ অবলম্বন করা হবে। এতে প্রায় ১ কোটির বেশি শিক্ষার্থীর শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক খায়রুন নাহার লিপি বলেন, “সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নিক, অন্যথায় লাগাতার কর্মসূচি চলবে। আশা করি দ্রুত শিক্ষকদের দাবিগুলো বাস্তবায়ন করে অচলাবস্থা নিরসন করা হবে।”





















