০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
জামায়াতের নায়েবে আমীরের সুস্থতা কামনায় দোয়া করেন বিএনপি মহাসচিব
ডা. তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
বিশেষ প্রতিনিধি
- প্রকাশের সময় ০২:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ১৭১ Time View
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে ডা. তাহেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
হাসপাতালে অবস্থানকালে মির্জা ফখরুল ডা. তাহেরের দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করেন। দলের দুই শীর্ষ নেতার এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।















