০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন জুয়ায় ঋণগ্রস্থ থাকার কারণে হতাশা—পরিবার ও পুলিশ সূত্রে ধারণা

কুড়িগ্রামে ফায়ার সার্ভিস চালক জাহিদের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ধারণা আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় ০১:০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ১৫১ Time View

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত গাড়িচালক জাহিদ আহমেদ (৩৮) বৃহস্পতিবার দুপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাহিদ রংপুরের কাউনিয়া থানার মোহাম্মদ আলী শহীদের ছেলে।

পুলিশ ও এলাকার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাহিদ দুই বছর ধরে স্ত্রী ও সন্তানসহ স্থানীয় ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার সকাল ১২টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পর তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বাসার মালিক জানিয়েছেন, জাহিদের স্ত্রী সকালেই ৬ বছরের মেয়ে নিয়ে স্কুলে গিয়েছিলেন। দুপুরে ফিরে এসে কক্ষের বারান্দার চালের কাঠে ঝুলন্ত অবস্থায় জাহিদকে দেখেন।

নিহতের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, জাহিদ অনলাইন জুয়ায় আসক্তির কারণে ১০–১২ লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন এবং হতাশায় ভুগছিলেন।

নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এনামুল হক বলেছেন, জাহিদের ঋণগ্রস্ত থাকার বিষয়টি জানা গেছে, তবে অনলাইন জুয়ার বিষয়ে তার কাছে নিশ্চিত তথ্য নেই।

Please Share This Post in Your Social Media

অনলাইন জুয়ায় ঋণগ্রস্থ থাকার কারণে হতাশা—পরিবার ও পুলিশ সূত্রে ধারণা

কুড়িগ্রামে ফায়ার সার্ভিস চালক জাহিদের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ধারণা আত্মহত্যা

প্রকাশের সময় ০১:০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫