০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
নির্বাচনী প্রচারণা জোরদারে নেতাকর্মীদের ঐক্যের আহ্বান

নাগরপুরে দেলদুয়ার উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশের সময় ১২:১০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ১৮৪ Time View

টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বিএনপির নির্বাচনী প্রচারণাকে ত্বরান্বিত করতে দেলদুয়ার উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর নিজ বাসভবনে এ সভার আয়োজন করা হয়।

দেলদুয়ার উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চান খার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী রবিউল আওয়াল লাভলু

সভায় আরও বক্তব্য রাখেন দেলদুয়ার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আজাদ মিয়া, যুবদলের আহ্বায়ক অপু তালুকদার শিবলু, পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।

অনুষ্ঠানে দেলদুয়ার উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু নেতাকর্মীদের উদ্দেশে বলেন—
“ব্যক্তি নয়, দলকে প্রাধান্য দিন। দলের প্রতি ভালোবাসা থাকলে সব ধরনের দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করতে হবে।”

Please Share This Post in Your Social Media

নির্বাচনী প্রচারণা জোরদারে নেতাকর্মীদের ঐক্যের আহ্বান

নাগরপুরে দেলদুয়ার উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় ১২:১০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫