১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শেখহাটি বাজারে অভিযান চালিয়ে নজরুল ইসলাম নামের ডিলারের কাছে অবৈধভাবে রাখা চাল উদ্ধার

শেরপুরে অবৈধভাবে মজুতকৃত ২৪৮ বস্তা চাল জব্দ, একজন আটক

মেহেদী হাসান শামীম,
  • প্রকাশের সময় ১১:৪১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ৩৫৪ Time View

শেরপুরে অবৈধভাবে মজুতকৃত ২৪৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টায় পৌর শহরের শেখহাটি বাজারে এই অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় নজরুল ইসলাম (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে। তিনি সদরের পাকুরিয়া ইউনিয়নের গণই বরুয়াপাড়া গ্রামের মৃত একাব্বর হাজীর ছেলে।

পুলিশ জানিয়েছে, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে শেরপুর পৌর শহরের শেখহাটি বাজারে টিসিবি পণ্য বিক্রি করছিলেন। তবে গ্রাহকদের চাল সরাসরি না দিয়ে, তা ‘জান্নাত এন্টাপ্রাইজ’ নামে এক দোকানে অবৈধভাবে মজুদ করা হচ্ছিল। এমন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া। অভিযান শেষে দোকান থেকে ২৪৮ বস্তা বা প্রায় সাড়ে ৭ টন চাল জব্দ করে শেরপুর সদর থানায় নেওয়া হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জুবায়দুল আলম জানান, অভিযানে জড়িত থাকার সন্দেহে ডিলার নজরুলকে আটক করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

শেখহাটি বাজারে অভিযান চালিয়ে নজরুল ইসলাম নামের ডিলারের কাছে অবৈধভাবে রাখা চাল উদ্ধার

শেরপুরে অবৈধভাবে মজুতকৃত ২৪৮ বস্তা চাল জব্দ, একজন আটক

প্রকাশের সময় ১১:৪১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫