ভুঁইফোড় সংগঠনের নেতাকে ভোট দেবেন না বিএনপি, দল ও জোটের সিদ্ধান্ত যাই হোক না কেন
দশমিনা–গলাচিপা আসনে বিএনপির প্রার্থী থাকবেই: হাসান মামুন
- প্রকাশের সময় ০২:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ২৯০ Time View
পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপির প্রার্থী দিতেই হবে—এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান মামুন।
শনিবার বিকেল সাড়ে ৪টায় দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী শিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবু নোমান মাস্টার।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি ওহাব হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ্ আলম শানু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাহবুব ফরায়জি, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক রতন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজিল আহমেদ রিডেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
হাসান মামুন বলেন, “দশমিনা–গলাচিপার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শক্তি, সাহস ও মনোবল আমাকে উদ্বুদ্ধ করেছে। দীর্ঘ ১৫ বছর এই জনপদের নেতাকর্মীরা নির্যাতন সহ্য করেছেন। তাই এই আসন যেন তেন কারও হাতে যেতে পারে না। ইসলামি আন্দোলন, গণফোরাম ও গণঅধিকার দলের উদ্দেশে বলতে চাই—আপনাদের যোগ্যতায় ভোট দিন, কিন্তু বিএনপি কখনোই আপনারা নির্বাচনে জয়ী হতে পারলে তা সহ্য করবে না।”
তিনি আরও বলেন, “যাদের কথা ও কাজের মিল নেই, দিনের এক কথা, রাতের আরেক কথা বলে, তাদের দিয়ে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা চলতে দেওয়া যাবে না। ঐক্যবদ্ধ থাকুন, কোনো শক্তি আমাদের জাতীয়তাবাদী আদর্শ থেকে বিচ্যুত করতে পারবে না। নিশ্চিন্ত থাকুন, আল্লাহর রহমতে এই আসনে বিএনপির প্রার্থী থাকবেই।”















