০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আমতলীতে শিক্ষার্থীর ওপর শিক্ষকের নির্যাতন অভিযোগে তদন্ত কমিটি গঠন

আমতলীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিবেদক
  • প্রকাশের সময় ০২:১৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / ১৭৭ Time View
  1. বরগুনার আমতলী একে হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা জাহান তানিয়ার বিরুদ্ধে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুনতাহা নুহাকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুহার মা জুলেখা আফরোজ উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে আমতলী উপজেলা শিক্ষা অফিসার মো. সফিউল আলম তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার দাশকে প্রধান করে গঠিত কমিটিকে আগামী রবিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, জুলেখা আফরোজ কলির মেয়ে মুনতাহা নুহা ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগে বলা হয়েছে, শিক্ষক আফরোজা জাহান তানিয়া দীর্ঘদিন ধরে অকারণে তাকে গালাগাল ও নির্যাতন করে আসছেন। গত ১৯ নভেম্বর মডেল টেস্টের দিন হলে প্রবেশের আগেই নুহাকে গালাগাল ও মারধরের চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।

শিক্ষার্থী মুনতাহা নুহা জানান, “তানিয়া আপা আমাকে প্রায়ই গালাগাল করেন এবং মারতে চান। পরীক্ষার দিন হলে ঢোকার আগে গালাগাল করায় আমি ঠিকভাবে পরীক্ষাই দিতে পারিনি।”

শিক্ষার্থীর মা জুলেখা আফরোজ বলেন, “স্কুলে ভর্তির পর থেকেই তানিয়া আপা আমার মেয়েকে মানসিকভাবে কষ্ট দিচ্ছেন। আমি এর সুষ্ঠু তদন্ত ও তার শাস্তি চাই।”

অভিযোগের বিষয়ে শিক্ষক আফরোজা জাহান তানিয়া বলেন, “আমার মেয়ে আর নুহা একই ক্লাসে পড়ে। পরীক্ষার সময় আমার মেয়েকে বিরক্ত করছিল, তাই তাকে শুধু বারণ করেছি। কোনো খারাপ আচরণ করিনি।”

আমতলী উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার দাশ বলেন, “তদন্তের দায়িত্ব পেয়েছি। যথাসময়ে প্রতিবেদন জমা দেব।”

উপজেলা শিক্ষা অফিসার মো. সফিউল আলম বলেন, “তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

আমতলীতে শিক্ষার্থীর ওপর শিক্ষকের নির্যাতন অভিযোগে তদন্ত কমিটি গঠন

আমতলীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

প্রকাশের সময় ০২:১৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫