০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনের প্রতিশ্রুতি

সাঘাটায় সাংবাদিকদের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী মাসুদুর রহমানের মতবিনিময়

বাবুল রহমান রবিন গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় ০২:৪৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ২২৮ Time View

গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী মাসুদুর রহমান স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সাঘাটার বোনারপাড়ায় পার্টির কার্যালয়ে উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রার্থী মাসুদুর রহমান এলাকার সাধারণ মানুষের অধিকারবঞ্চনার বিভিন্ন দিক তুলে ধরে বলেন,
“দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের উন্নয়ন, নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসহ মৌলিক অধিকার উপেক্ষিত হয়েছে। রাজনৈতিক সুবিধাভোগীদের বাইরে সাধারণ মানুষের কথা কেউ বলে না, কেউ শোনেও না—আমরা সেই নীরব মানুষের কণ্ঠস্বর হতে চাই।”

তিনি দারিদ্র্য বিমোচন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, নদীভাঙন রোধ, বেকারত্ব সমস্যা সমাধান এবং স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নগত অধিকারের জন্য শক্তিশালী আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভাটি সঞ্চালনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাঘাটা উপজেলা সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজসেবক ছামছুল হক মন্ডল, পার্টির জেলা সদস্য রফিকুল ইসলাম, উপজেলা সদস্য খোরশেদ আলম, ইব্রাহিম আলী, ফারুকুল ইসলাম কাদের, সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন পার্টির নেতাকর্মী, ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ ও প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা।

Please Share This Post in Your Social Media

অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনের প্রতিশ্রুতি

সাঘাটায় সাংবাদিকদের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী মাসুদুর রহমানের মতবিনিময়

প্রকাশের সময় ০২:৪৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫