০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে চিমনি ও কিলন ভেঙে অভিযান পরিচালনা; সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সহযোগিতা

রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ইটভাটা

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশের সময় ০২:০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ২০৪ Time View

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন এবং পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে পরিচালিত তিনটি ইটভাটা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ অভিযানে এস্কেভেটর দিয়ে স্থায়ী চিমনি, কিলন ও কাঁচা ইট ভেঙে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) লঙ্ঘন করায় রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা এলাকার মেসার্স খাজা ম্যানু রিসোর্স ব্রিকস (কেএমআর), মেসার্স কেবিএম ব্রিকস (কেবিএম) এবং দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারঙাও সড়কের মাথা এলাকার মেসার্স শাহ আমানত ব্রিকস (এসএবি) ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, অবৈধভাবে পরিচালিত ইটভাটা পরিবেশ দূষণ ও বনজ সম্পদের ক্ষতির কারণ হয়ে ওঠায় দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ছিল।

শেষ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চিমনি ও কিলন ধ্বংস করে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক চন্দন বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গুনিয়া ক্যাম্পের সদস্যরা, র‍্যাব–০৭ চট্টগ্রাম, আনসার সদর দপ্তর ও রাঙ্গুনিয়া থানার পুলিশ সদস্যরা। ফায়ার সার্ভিসের সদস্যরাও মাঠ পর্যায়ে সহায়তা করেন।

কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে রাঙ্গুনিয়ায় সব অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে চিমনি ও কিলন ভেঙে অভিযান পরিচালনা; সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সহযোগিতা

রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ইটভাটা

প্রকাশের সময় ০২:০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫