০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বরগুনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে তিন দফা জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়

বরগুনার বর্ষীয়ান রাজনীতিক মতিয়ার রহমান তালুকদার শেষ বিদায়

আমতলী (বরগুনা) প্রতিবেদক
  • প্রকাশের সময় ১১:২৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ১৮১ Time View

বরগুনা, ২০ নভেম্বর ২০২৫ – বরগুনা-৩ আসনের গণমানুষের নেতা, সাবেক দুইবারের সংসদ সদস্য ও বরগুনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. মতিয়ার রহমান তালুকদার চিরনিদ্রায় শায়িত হয়েছেন। বৃহস্পতিবার তিন দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের জানাজায় হাজারো মানুষ অংশ নেন। আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন সর্বস্তরের মানুষ, দলীয় নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন প্রবীণ এই রাজনীতিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ছাত্র ইউনিয়ন থেকে। ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে বরগুনা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান হন।

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়ে উপনির্বাচনে জয়লাভ করেন এবং ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মেয়াদকালে তিনি আমতলী ও তালতলী উপজেলায় শিক্ষা, সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বৃহস্পতিবার মরহুমের লাশ তালতলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারে আনা হয়, যেখানে প্রথম জানাজায় অংশ নেন প্রায় দশ হাজার মানুষ। এরপর আমতলী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় ও তারিকাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিএনপির কেন্দ্রীয় ও জেলা শাখার নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিনিধি এবং বিপুল জনতা। সন্ধ্যায় মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

বরগুনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে তিন দফা জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়

বরগুনার বর্ষীয়ান রাজনীতিক মতিয়ার রহমান তালুকদার শেষ বিদায়

প্রকাশের সময় ১১:২৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫