০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রশাসনের অনুমোদন ছাড়াই লাকী কুপন বিক্রি, টাকা লোপটের অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিবেদক
  • প্রকাশের সময় ০১:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ২৭১ Time View

তালতলী উপজেলার ডিসি পয়েন্টে রাস উৎসব ও নিদ্রা সমুদ্র সৈকত ব্যান্ডিং উপলক্ষে অনুমোদন ছাড়া লাকি কুপন বিক্রির টাকা লোপটের অভিযোগ উঠেছে কমিটির বিরুদ্ধে। কমিটির লোকজন লাকী কুপনের ড্রঃ না দিয়ে টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগ কুপন ক্রেতাদের। দ্রত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার দাবী তাদের।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেবক মন্ডল বলেন, লাকী কুপন বিক্রির কোন অনুমতি দেয়া হয়নি। তারপরও যদি বিক্রি করে থাকেন তা ছিল অবৈধ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

জানাগেছে, তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা ডিসি পয়েন্টে গত ৫ নভেম্বর তিন দিন ব্যাপী রাস ও নিদ্রা সমুদ্র সৈকত ব্যান্ডি উৎসব অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর অনুষ্ঠান শেষ হয়। বরগুনা জেলা প্রশাসকের অনুমোদন নিয়ে নিদ্রা সমুদ্র সৈকত পর্যটন উদ্যোক্তা কমিটি এ উৎসবের আয়োজন করে। কিন্তু প্রশাসন লাকী কুপন বিক্রির অনুমোদন দেয়নি। প্রশাসনের অনুমোদন ছাড়াই উদ্যোক্তা কমিটির লোকজন লাকী কুপন বিক্রি করেন।

১০ টাকা করে ১০ হাজার লাকী কুপন বিক্রি করেন তারা। এতে প্রথম পুরুষ্কার একটি গরু, দ্বিতীয় পুরুষ্কার এলইডি টিভি ও তৃতীয় পুরুস্কার মোবাইল সেটসহ ১২টি আকর্ষনীয় পুরুস্কার দেয়ার সিধান্ত হয়। কিন্তু রাস উৎসবের শেষ দিন অথ্যাৎ গত ৭ নভেম্বর উদযাপন কমিটি লাকী কুপনের ড্রঃ স্থগিত করেন।

গত ১২ দিন পেরিয়ে গেলেও তারা লাকী কুপনের ড্রঃ দেয়নি। এতে লাকী কুপন ক্রেতাদের সন্দেহ হয়। কুপন ক্রেতাদের অভিযোগ রাস উৎসব কমিটির লোকজন লাকী কুপনের ড্রঃ না দিয়ে তাদের সঙ্গে প্রতারনা করেছেন।

তারা লাকী কুপনের টাকা আসত্মসাৎ করেছেন। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবী তাদের। তালতলী বাজারের শিশির গাজী বলেন, বন্ধু বান্ধব মিলে এক হাজার লাকী কুপন ক্রয় করেছি। কিন্তু যে দিন লাকী কুপনের ড্রঃ দেয়ার কথা সেদিনই কমিটির লোকজন ড্রঃ স্থগিত রেখেছেন।

তারপর ১২ দিন পেরিয়ে গেলেও তারা ড্রঃ দেয়নি। কমিটির লোকজন কুপন বিক্রির টাকা আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী তার। লাকী কুপন ক্রেতা নাজমুল, মেহেদী হাসান ও বায়েজিদ বলেন, নিদ্রা সমুদ্র সৈকত পর্যটন উদ্যোক্তা কমিটি লাকী কুপন বিক্রি করে ড্রঃ দেয়নি।

কমিটির লোকজন আমাদের সঙ্গে প্রতারনা করেছেন। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী তাদের।

তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নিদ্রা সমুদ্র সৈকত পর্যটন উদ্যোক্তা কমিটির সভাপতি মোঃ ইউনুস ফরাজী বলেন, লাকী কুপন বিক্রির বান্ডিল হারিয়ে ফেলায় ড্রঃ দিতে পারিনি। দ্রুত সময়ের মধ্যেই ড্রঃ দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

প্রশাসনের অনুমোদন ছাড়াই লাকী কুপন বিক্রি, টাকা লোপটের অভিযোগ

প্রকাশের সময় ০১:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫