০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ

মেহেদী হাসান শামীম, শেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় ০৩:১৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ২৯৩ Time View

শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণার্থীদের  মাঝে সনদ বিতরণ করা হয়েছে। ১৯ নভেম্বর বুধবার বিকেলে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় জেলা পর্যায়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সনদপত্র বিতরণ করা হয়।

জেলা ক্রীড়া অফিসার কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারের সঞ্চালনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও সনদ বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এর সঙ্গে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ফরিদ আহমেদ লুলু, সাংবাদিক রফিক মজিদ, জিন্নাত আলী, ফারহান ফুয়াদ তুহিন, হিমন শেখ, সাংবাদিক সুলতান আহমেদ ময়না প্রমুখ।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের অনূর্ধ্ব-১৫ এর ৩০ জন বালক অংশ নেয়। পরবর্তীতে এসব প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়দের বিভাগীয় চাহিদা মোতাবেক ৫ থেকে ৮ জন খেলোয়াড়কে বিভাগীয় প্রতিযোগিতায় পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ

প্রকাশের সময় ০৩:১৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫