০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিক্ষার মানোন্নয়নে বাস্তবমুখী ভূমিকার আহ্বান ইউএনওর

বাগেরহাটে নবাগত ইউএনওকে শিক্ষকদের শুভেচ্ছা

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় ১১:৫৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ২৫৬ Time View

বাগেরহাট সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) থান্দার কামরুজ্জামানকে শুভেচ্ছা জানিয়েছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার উপজেলা নির্বাহী অফিসে বাংলাদেশ শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

রনবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শাখার সভাপতি মো. হুমায়ুন কবীর এবং কেএম বাদোখালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাধারণ সম্পাদক মিফতা উদ্দিনের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান।

গত ২৭ অক্টোবর থান্দার কামরুজ্জামান বাগেরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ইউএনও বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তি-নির্ভর ও বাস্তবমুখী শিক্ষা কার্যক্রমে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন,
“করোনা পরিস্থিতি ও শিক্ষাক্রম পরিবর্তনের কারণে শিক্ষার্থীরা কিছুটা পিছিয়ে পড়েছে। তাই শিক্ষার্থীদের শেখার আগ্রহ, প্রতিযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ তৈরি করতে হবে।”

তিনি বিদ্যালয়ভিত্তিক সব ধরনের উন্নয়ন কার্যক্রমে শিক্ষকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

শিক্ষার মানোন্নয়নে বাস্তবমুখী ভূমিকার আহ্বান ইউএনওর

বাগেরহাটে নবাগত ইউএনওকে শিক্ষকদের শুভেচ্ছা

প্রকাশের সময় ১১:৫৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫