০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
তারুণ্য ও প্রযুক্তি–ভিত্তিক রাষ্ট্র গঠনে মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে তথ্যনির্ভর বাংলাদেশ গঠনে আলোচনা

মাহামুদ আহসান হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় ১১:৩৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ২৭৩ Time View

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তথ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁওয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সরদার মোস্তফা শাহিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় তারুণ্যনির্ভর ও তথ্যভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে মানসম্মত শিক্ষা বিস্তার, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক দূরিকরণ, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার এইচ. এম. শাহজাহান মিয়া।

বক্তারা বলেন, ডিজিটাল যুগে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নত রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত প্রয়োজন। তরুণদের দক্ষ করে তুলতে প্রযুক্তি শিক্ষা, সচেতনতা বৃদ্ধি, সামাজিক অসঙ্গতি প্রতিরোধ এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

Please Share This Post in Your Social Media

তারুণ্য ও প্রযুক্তি–ভিত্তিক রাষ্ট্র গঠনে মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে তথ্যনির্ভর বাংলাদেশ গঠনে আলোচনা

প্রকাশের সময় ১১:৩৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫