১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বিউটিশিয়ান রুবির ভিডিওর পর পরিবারের দাবি—“খুন, আত্মহত্যা নয়”

সালমান শাহ হত্যাকাণ্ড কি নতুন তদন্তের মুখে?

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় ০১:৫৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ২৩৬ Time View

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ—যিনি ‘স্বপ্নের নায়ক’ হিসেবে লাখো ভক্তের হৃদয়ে আজও অমর—১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান। প্রায় তিন দশক পেরিয়ে গেলেও মৃত্যুর রহস্য আজও উন্মোচিত হয়নি। পরিবার এখনো দাবি করে আসছে—এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।

মামলায় গুরুত্বপূর্ণ বাঁক আসে যখন রেজভী আহমেদ ওরফে ফরহাদ নামের এক তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বলেন, সালমানকে হত্যা করা হয়েছে। সেই জবানবন্দির ভিত্তিতে সালমানের মা ১১ জনকে আসামি করে নালিশি মামলা করেন। আসামিদের মধ্যে ছিলেন—স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুসি, আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ আরও অনেকে।

ফরহাদের জবানবন্দিতে বলা হয়, ঘটনার রাতে ডনের নেতৃত্বে দলটি সালমানের বাসায় প্রবেশ করে। নিচতলার দরজা খুলে দেন রাবেয়া সুলতানা রুবি, যিনি ইস্কাটনে সালমান শাহের বাসার সামনেই বিউটি পারলার চালাতেন।

রুবির রহস্যময় ভিডিওতে নতুন আলোচনার জন্ম

২০১৭ সালে ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওতে রুবি প্রকাশ্যে দাবি করেন—
“সালমান আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে… সামিরার ফ্যামিলিই করাইছে… আমার ভাই রুমিকে দিয়ে করানো হইছে… রুমিকেও পরে খুন করা হয়েছে।”

তিনি আরও বলেন, প্রয়োজন হলে তিনি আদালতে সাক্ষ্য দেবেন এবং মামলাটি নতুন করে তদন্ত করা উচিত।

এ বিষয়ে তদন্ত সংস্থা পিবিআই জানায়—রুবি ঘটনাস্থলে ছিলেন এবং ঘটনার পরে যুক্তরাষ্ট্রে চলে যান। তবে ইউটিউবে দেওয়া বক্তব্য সত্য না মিথ্যা—তা যাচাই করা প্রয়োজন।

সালমান শাহের মায়ের প্রতিক্রিয়া

লন্ডনে অবস্থানরত সালমানের মা নিলুফার চৌধুরী বলেন—
“রুবির বক্তব্য প্রমাণ করে আমার ছেলেকে খুন করা হয়েছে। তাকে নিরাপত্তা দিয়ে দেশে এনে জিজ্ঞাসাবাদ করা হোক। আর যাদের নাম বলা হয়েছে, তাদের গ্রেপ্তার করা হোক।”

তিনি আরও জানান, দেশে তার নিজের নিরাপত্তার অভাবেই তিনি লন্ডনে অবস্থান করছেন।

মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে বাংলা সিনেমায় অবিস্মরণীয় নায়ক হিসেবে নিজের অবস্থান পোক্ত করেছিলেন সালমান শাহ। মৃত্যুর ২৯ বছর পরও তিনি রয়ে গেছেন কোটি দর্শকের হৃদয়ে।

Please Share This Post in Your Social Media

বিউটিশিয়ান রুবির ভিডিওর পর পরিবারের দাবি—“খুন, আত্মহত্যা নয়”

সালমান শাহ হত্যাকাণ্ড কি নতুন তদন্তের মুখে?

প্রকাশের সময় ০১:৫৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫