১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বক্তাদের দাবি—আগামী নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে

গাইবান্ধায় বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা

গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় ০২:৩৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ২১৪ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পক্ষে শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে সদর উপজেলা ও জাসাস পৌর শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-২ আসনের বিএনপি প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান বাবু। প্রধান বক্তা ছিলেন জেলা জাসাসের বজলুল করিম রপু।

সভায় বক্তব্য দেন সাদুল্যাপুর–পলাশবাড়ীর বিএনপি প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সুন্দরগঞ্জের ডা. খন্দকার জিয়াউল ইসলাম, গোবিন্দগঞ্জের শামীম কায়সার লিংকন, ফুলছড়ি–সাঘাটার ফারুক আলম সরকার, জেলা জাসাসের সদস্য সচিব কাওসার ওয়াহিদ সুজনসহ নেতৃবৃন্দ। সভার সভাপতিত্ব করেন জাসাস পৌর শাখার সভাপতি মাহামুদ হাসান রিয়াদ এবং সঞ্চালনা করেন জাসাস সদর উপজেলা শাখার সভাপতি মো. দেওয়ান মানিক।

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত। তারা দাবি করেন, বিএনপি সাধারণ মানুষের রাজনীতি করে এবং বিএনপি সরকার হলে দেশের উন্নয়ন হয়। বক্তাদের মতে, জনগণ এখন বুঝতে পেরেছে—সরকার গঠনে বিএনপিই একমাত্র বিকল্প। তারা আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে।

Please Share This Post in Your Social Media

বক্তাদের দাবি—আগামী নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে

গাইবান্ধায় বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা

প্রকাশের সময় ০২:৩৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫