০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে পৃথক অভিযানে বিষ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা: দুই অভিযানে ৫ জেলে আটক

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় ০৪:৩৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ২৪৭ Time View

চার দিনের ব্যবধানে পৃথক দুটি অভিযানে সুন্দরবন পূর্ব বন বিভাগে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে পাঁচ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। আটককৃতদের শনিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসের নির্দেশে মরাপশুর ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা ঠাকুরের খালে অভিযান পরিচালনা করে। এসময় খালে বিষ প্রয়োগ করে মাছ ধরারত অবস্থায় ৫ জেলেকে হাতেনাতে আটক করা হয়।

আটকদের কাছ থেকে একটি ডিংগি নৌকা, একটি বেহুন্দি জাল, ৩ ককসিট বরফ, ৭ কেজি মাছ এবং ২ বোতল কীটনাশক জব্দ করা হয়। আটক জেলেরা হলেন—রাসেল শেখ (২৮), জামাল শেখ (৪৫), রাজু সরদার (২৫), রমজান সরদার (২৭) ও ইমদাদ সরদার (৪০)। তাদের বাড়ি মোংলা উপজেলার গাববুনিয়া গ্রামে।

চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দ্বীপন চন্দ্র দাস জানান, “আটক জেলেরা অবৈধভাবে সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরছিল। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

অন্যদিকে, গত ১০ নভেম্বর সন্ধ্যায় সুন্দরবন শরণখোলা রেঞ্জের বগী ফরেস্ট স্টেশন এলাকায় তেরাবাকা খালে আরেকটি অভিযানে বনরক্ষীরা কীটনাশকসহ একটি ডিংগি নৌকা জব্দ করে। অভিযান টের পেয়ে এক জেলে পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আবু জাফর নামে একজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে ফরেস্টার দিলীপ মজুমদার জানান।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, “বিষ দস্যুদের দমনে বনরক্ষীরা নিয়মিত অভিযান চালাচ্ছেন। তবে সামাজিকভাবে প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টি না হলে সুন্দরবনকে সম্পূর্ণভাবে বিষমুক্ত করা কঠিন।”

Please Share This Post in Your Social Media

চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে পৃথক অভিযানে বিষ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা: দুই অভিযানে ৫ জেলে আটক

প্রকাশের সময় ০৪:৩৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫