শরণখোলায় রাজাপুর বাজারে সিসি ক্যামেরার উদ্বোধন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত
- প্রকাশের সময় ০২:২২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ২৪৬ Time View
শরণখোলা (বরগুনা) প্রতিনিধি, মোঃ নাজমুল ইসলাম সবুজ:
শরণখোলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজারে শনিবার (১৫ নভেম্বর) বিকালে সিসি ক্যামেরা স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন বাদল, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাজার কমিটির সহ-সভাপতি আলতাফ হোসেন জমাদ্দার, ধানসাগর ইউনিয়নের ভিট-কমিটির ইনচার্জ এস আই বাবু চিন্ময়, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নান্না মিয়া হাওলাদার, রায়েন্দা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, জামাতের সহ-সভাপতি মাওলানা আবুল হাসান, বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ করিম খলিফা, সাবেক সাধারণ সম্পাদক আঃ ছত্তার বাদশা, যুবদল নেতা ডালিম হাওলাদার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জামাল আকন, এবং স্থানীয় নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে নেতারা বলেন, “রাজাপুর বাজারে সিসি ক্যামেরা স্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার নিরাপত্তা বৃদ্ধি, অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধী শনাক্ত করা এবং বাজারের দোকানপাটের নিরাপত্তা নিশ্চিত করা।” তারা আরও জানান, ভবিষ্যতে বাজার উন্নয়নের জন্য আরও সহযোগিতা প্রদান করা হবে এবং ব্যবসায়ীদের পাশাপাশি এলাকার জনগণের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
নতুন সিসি ক্যামেরা ব্যবস্থা বাজারে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি এবং আশাবাদ তৈরি করেছে, এবং এলাকার নিরাপত্তা পরিস্থিতি আরও মজবুত হবে বলে আশা করা যাচ্ছে।




















