০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বাগেরহাটের চুলকাটি প্রেসক্লাবের সাবেক সভাপতির মায়ের মৃত্যুতে শোক

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় ০১:৩৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ২৭৮ Time View

দৈনিক যায়যায়দিন পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি ও চুলকাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মিজানুর রহমান মিঠুর মা সুফিয়া বেগম (৭৫) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, পাইকপাড়া গ্রামের বাসিন্দা সুফিয়া বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে চুলকাটি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন। শোক-বিবৃতিতে স্বাক্ষর করেন—প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, মাফুজুর রহমান, শেখ মিরানুজ্জামান মিরন, জিএম মিজানুর রহমান, অমিকতর বিলাস, আসাদুজ্জামান শেখ সোবহান, রিয়াদ মোড়ল, জাকারিয়া হোসেন শাওন, মজনু শেখ, সাকিব হাসান জনি, রেজওয়ান মাহমুদ শৈশব, মুরাদ শেখ, বিপুল চন্দ্র দেবনাথ, ইমরুল হাসান সাজ্জাদ প্রমুখ।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জুম্মাবাদ তার জানাজা নামাজ শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

বাগেরহাটের চুলকাটি প্রেসক্লাবের সাবেক সভাপতির মায়ের মৃত্যুতে শোক

বাগেরহাটের চুলকাটি প্রেসক্লাবের সাবেক সভাপতির মায়ের মৃত্যুতে শোক

প্রকাশের সময় ০১:৩৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫