১০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
অপারেশন ডেভিল হান্টে যৌথবাহিনীর অভিযান

নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতা গ্রেপ্তার

আলী বাচ্চু স্টাফ
  • প্রকাশের সময় ০৭:৪৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ২৩৫ Time View

জামালপুর জেলার বিভিন্ন স্থানে বিশেষ ক্ষমতা আইনে  অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার  (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।
অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, জামালপুর পৌর এলাকার আওয়ামী লীগের সদস্য মো: কামরুল হাসান মিল্টন, জামালপুর পৌরসভার ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান রনি, জামালপুর সদর উপজেলার  তিতপল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: মোস্তফা জামান, জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ প্রচার সম্পাদক মো: ইমরান হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাইমুর রহমান মোস্তফা, ইসলামপুর উপজেলার পৌর যুবলীগের কার্যনির্বাহী সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম ওরফে শফিক, মাদারগঞ্জ উপজেলার পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ওমর ফারুক জগলু।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, জেলার বিভিন্ন স্থানে পুলিশ , সেনাবাহিনী ও র্র্যাব যৌথভাবে
র্ডেভিল হান্ট অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে  আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

অপারেশন ডেভিল হান্টে যৌথবাহিনীর অভিযান

নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতা গ্রেপ্তার

প্রকাশের সময় ০৭:৪৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫