০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
গুলিস্তানে দাউ দাউ আগুন

আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার হামলা ও স্লোগান

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় ০৯:৩৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ২৩০ Time View

রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। তারা কার্যালয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি বিভিন্ন স্লোগান দেয়—‘গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি’, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘যুবলীগের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন তেমন বড় আকারের ছিল না; কার্যালয়ের সামনে ফেলে রাখা কিছু ব্যানার ও ময়লায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।

ফায়ার সার্ভিস জানায়, তারা এখনো পর্যন্ত ঘটনাস্থলে আগুনের কোনো খবর পায়নি।

আজ বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি চলছে। এ কর্মসূচি ঘিরে নগরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। তবে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে—নগরবাসীকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকতে অনুরোধ করা হচ্ছে।

প্রসঙ্গত, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৭ নভেম্বর (সোমবার) তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ ঠিক করেন।

রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসার-ভিডিপির সদস্যরা।

Please Share This Post in Your Social Media

গুলিস্তানে দাউ দাউ আগুন

আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার হামলা ও স্লোগান

প্রকাশের সময় ০৯:৩৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫