১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রংপুর রিজিয়নের ৪টি সেক্টর ও ১৫ ব্যাটালিয়নের অভিযান সফল

৬৭ কোটি টাকার চোরাচালান মালামাল জব্দ, আটক ৫৫৬ জন

মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় ০৮:১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ১৯০ Time View

ঠাকুরগাঁও—বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়নের আওতাধীন ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের যৌথ অভিযানে ৫৫৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৬৭ কোটি টাকার চোরাচালানপণ্য জব্দ করা হয়েছে।

বুধবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তানজীর আহমেদ।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত রংপুর রিজিয়নের ঠাকুরগাঁও সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে—৭৩,০৮৪ বোতল ফেন্সিডিল,১০ কেজি হেরোইন,২ কেজি কোকেন,১২,৯৬৯ বোতল মদ,২ কেজি ৩৫৩ গ্রাম গাঁজা,২৬,১১৫ পিস ইয়াবা,৪,০৩,৯৭৫ পিস মেটাডক্সিন ট্যাবলেট,১১,৯৮৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট,নেশাজাতীয় ইনজেকশন ৮৭,১০৭টি,১২,৯৮,০০০ পিস ভায়াগ্রা/ভিগো ট্যাবলেট

এছাড়া উদ্ধার করা হয়েছে—৬ রাউন্ড গুলি সহ একটি বিদেশি পিস্তল,৭ কেজি গানপাউডার,৬টি এয়ারগান,৩৩,১০১টি সিসাগুলি,৯৯টি ককটেল বোমা,৪০টি পেট্রোল বোমা

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল বৃদ্ধি করেছে এবং সীমান্তবর্তী জনগণকে অবৈধ পারাপার, জালনোট ও মাদক পাচার, নারী ও শিশু পাচার বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখছে।

সংবাদ সম্মেলনে ৫০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সিহাব উদ্দিন, সুবেদার মেজর মজিবর রহমান ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

রংপুর রিজিয়নের ৪টি সেক্টর ও ১৫ ব্যাটালিয়নের অভিযান সফল

৬৭ কোটি টাকার চোরাচালান মালামাল জব্দ, আটক ৫৫৬ জন

প্রকাশের সময় ০৮:১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫