০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
৫৪ ধরনের কর্মসূচির কার্যক্রম আরও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সামদানি হোসেন বাপ্পী, ময়মনসিংহ
  • প্রকাশের সময় ১০:৪৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ২৩৩ Time View

বুধবার (১২ নভেম্বর) ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়নে বিদ্যমান সমস্যা নিরূপণ ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। সভার সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ গোলাম মোস্তফা। এছাড়া বিভাগের আওতাধীন চার জেলার উপপরিচালক, ৩৯টি ইউনিটের সমাজসেবা অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেমিনারের শুরুতে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সমাজসেবার সার্বিক কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন বিভাগীয় সমাজসেবা পরিচালক। মুক্ত আলোচনায় মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে যে সমস্যাগুলো রয়েছে তা তুলে ধরা হয়। আলোচনায় ১৭ ডিজিটের জাতীয় পরিচয়পত্র থেকে ১০ ডিজিটের স্মার্ট জাতীয় পরিচয়পত্র সম্বলিত জটিলতা, ফিঙ্গারপ্রিন্ট সংক্রান্ত সমস্যা, চাহিদার তুলনায় অপ্রতুল বরাদ্দ এবং অপ্রতুল জনবল ইস্যু তুলে ধরা হয়। এছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্পর্কেও প্রধান উপদেষ্টার বক্তব্যে বলা হয়, “পৃথিবীর সকল মানুষই সম্ভাবনাময়, তাদের শুধু একটুখানি আস্থা ও সহায়তা প্রয়োজন।”

প্রধান অতিথি বলেন, “সেবাদানে সমাজসেবা দপ্তর অন্যান্য সরকারি দপ্তরের তুলনায় এগিয়ে। ৫৪ ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য সেবায় জনগণ যাতে কোনো হয়রানির শিকার না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। সেবা প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও জনবান্ধব করার জন্য যাতায়াত, পরিদর্শন ও সময়ক্ষেপণ কমাতে হবে। সাধারণ জনগণ যেন দালাল বা মধ্যস্বত্বভোগীর ঝামেলা ছাড়া তাদের প্রাপ্য সেবা পায়। ভয়ভীতি ও স্বজনপ্রীতি পরিহার করে বরাদ্দকৃত অর্থ প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছে দেওয়া সমাজসেবার মূল লক্ষ্য। সমাজসেবা কার্যক্রম একটি ইবাদত ও সদকায়ে জারিয়াহ, যা দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

সেমিনার শেষে উপস্থিত কর্মকর্তারা সামাজিক নিরাপত্তা কর্মসূচি কার্যক্রম আরও কার্যকর ও মানুষের জন্য সহজলভ্য করার পথ নিয়ে সুপারিশসমূহ উপস্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

৫৪ ধরনের কর্মসূচির কার্যক্রম আরও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের সময় ১০:৪৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫