১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসক নিয়ে রোগীদের উন্নত সেবা দিতে আত্মপ্রকাশ

রহনপুরে পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কাবিরুল ইসলাম
  • প্রকাশের সময় ১১:০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / ২০৮ Time View

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ডাকবাংলো এলাকায় পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় ডাকবাংলো রোডের মেডিকেল মোড় সংলগ্ন সেন্টারটির উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ডা. আব্দুল আলিম, ডা. মো. আসেম আলী, নির্বাহী পরিচালক আমিরুল মোমিন, ব্যবস্থাপনা পরিচালক এ আর তৌহিদ রায়হান, ডা. সাহবুবু হাসানসহ স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের উন্নত চিকিৎসা সেবার জন্য ইসিজি, ইকো, এক্স-রে, প্যাথলজি, উন্নত এ্যানালাইজার, হরমোন টেস্ট, সেল কাউন্টার ও আল্ট্রাসনোসহ সব ধরনের আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে।”

তারা আরও জানান, “মানুষের রোগ সঠিকভাবে নির্ণয় করে অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে উন্নত সেবা দেওয়াই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।”

উদ্বোধন উপলক্ষে সারাদিন ডায়াবেটিস পরীক্ষা সম্পূর্ণ ফ্রি এবং সকল টেস্টে ৩০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টসহ বিশেষ চিকিৎসা সুবিধার ব্যবস্থা করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসক নিয়ে রোগীদের উন্নত সেবা দিতে আত্মপ্রকাশ

রহনপুরে পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

প্রকাশের সময় ১১:০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫