১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
গুচ্ছগ্রামের দরিদ্র কৃষকের স্ত্রীর গর্ভে জন্ম নেয় তিনটি সুস্থ ছেলে শিশু

জামালপুরে একসাথে তিন ছেলের জন্ম, মা ও নবজাতকরা সুস্থ

শাহ আলী বাচ্চু
  • প্রকাশের সময় ১০:১৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / ২২৫ Time View

জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বগারচর গুচ্ছগ্রামের কৃষক ওয়াজকুরুনীর স্ত্রী একসাথে তিনটি সুস্থ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সকালে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক (নরমাল) ডেলিভারির মাধ্যমে এই তিন নবজাতকের জন্ম হয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত মা ও তিন নবজাতকই সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতাল সূত্র।

স্থানীয়রা জানান, দরিদ্র কৃষক ওয়াজকুরুনী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিন নবজাতকের আগমনে পরিবারে যেমন আনন্দের বন্যা বইছে, তেমনি চিকিৎসা ও ওষুধের ব্যয় মেটানো এখন তার জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে।

ওয়াজকুরুনী জানান, “আল্লাহ আমাকে তিনটি সন্তান দান করেছেন—এটা আমার জন্য আনন্দের, তবে এখন চিকিৎসা ও খরচের চিন্তায় কেমন যেন ভয়ও লাগছে।”

স্থানীয় সমাজসেবীরা জানিয়েছেন, অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসা উচিত।

Please Share This Post in Your Social Media

গুচ্ছগ্রামের দরিদ্র কৃষকের স্ত্রীর গর্ভে জন্ম নেয় তিনটি সুস্থ ছেলে শিশু

জামালপুরে একসাথে তিন ছেলের জন্ম, মা ও নবজাতকরা সুস্থ

প্রকাশের সময় ১০:১৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫