১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সুন্দরবন ভ্রমণে গিয়ে নৌকা ডুবে তিন দিন নিখোঁজ ছিলেন সাবেক পাইলট; কোস্টগার্ডের অভিযানে অবশেষে মিলল লাশ

মোংলার পশুর নদী থেকে নারী পাইলটের লাশ উদ্ধার

আসাদ
  • প্রকাশের সময় ০১:৩৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ২১৭ Time View

বাগেরহাটের মোংলার পশুর নদী থেকে সাবেক নারী পাইলট রিয়ানা আবজাল-এর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। তিন দিন নিখোঁজ থাকার পর সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলা সাইলো জেটির কাছে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত শনিবার (৮ নভেম্বর) রিয়ানা সহ ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণে যান। তারা একটি জালিবোটে করে রওনা দেন। দুপুর ১টার দিকে নৌকাটি ঢাংমারি খালসংলগ্ন এলাকায় প্রবল ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

স্থানীয় বোটের সহায়তায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও রিয়ানা নিখোঁজ ছিলেন। কোস্টগার্ডের দুটি উদ্ধারকারী দল তিন দিন ধরে অভিযান চালিয়ে অবশেষে তার লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধার করে চাঁদপাই নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিয়ানা আবজাল রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে এবং বরিশাল তাদের গ্রামের বাড়ি। তিনি বিমানের সাবেক পাইলট, পরে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। পরিবার নিয়ে সুন্দরবনে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনায় নিহত হন তিনি।

Please Share This Post in Your Social Media

সুন্দরবন ভ্রমণে গিয়ে নৌকা ডুবে তিন দিন নিখোঁজ ছিলেন সাবেক পাইলট; কোস্টগার্ডের অভিযানে অবশেষে মিলল লাশ

মোংলার পশুর নদী থেকে নারী পাইলটের লাশ উদ্ধার

প্রকাশের সময় ০১:৩৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫