পটুয়াখালীর দশমিনায় ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমের ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক
দশমিনায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
- প্রকাশের সময় ০৮:০৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ২৪৭ Time View
২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বিভিন্ন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরিতজা হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা শাহীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন চন্দ্র হাওলাদার, হরিসংখ্যান কর্মকর্তা মো. মনির হোসেন এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুর রহমান সোহেল।
কর্মসূচির আওতায় দশমিনা উপজেলার ৫ হাজার ৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, মুগ, মিষ্টি আলু, খেসারি, ফেলন এবং ৪৫০ জন কৃষকের মাঝে শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হবে।
বক্তারা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমবে, ফসলের ফলন বৃদ্ধি পাবে এবং এতে কৃষকের আয় যেমন বাড়বে, তেমনি দেশের খাদ্য নিরাপত্তাও আরও সুসংহত হবে।





















