০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের মন্তব্য: মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এদের প্রতিহত করতে হবে

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের মন্তব্য: “মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এদের প্রতিহত করতে হবে”

মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় ০৭:৫২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ২২৩ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে একটি মহল সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে মানুষকে ভুল পথে নিতে চাচ্ছে। তারা এমন ধারণা দিচ্ছে যে ১৯৭১ সালে কিছুই হয়নি, মুক্তিযোদ্ধারা দেশের জন্য কিছুই করেননি। এদের প্রতিহত করতে হবে।

সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “২৪ না হলে নতুন বাংলাদেশ হত না, আবার ৭১-ও আমরা ভুলতে পারি না। তোমরা আজ এই দেশে জন্ম নিয়েছ— আমি তোমাদের পায়ে পড়ে বলছি, ৭১-কে কখনও ভুলে যেও না। সেই সময়ে আমাদের হাজার হাজার ভাই শহীদ হয়েছেন, লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়েছে, অসংখ্য মা-বোন নির্যাতিত হয়েছেন— এসব আমরা কখনও ভুলতে পারি না।”

তিনি আরও বলেন, “আজ একটি মহল যারা ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের মেয়েদের পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল— তাদের সঙ্গে এ দেশের মানুষ কখনও আপস করতে পারে না।”

নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচনকে পিছিয়ে দেওয়ার বা বানচাল করার চেষ্টা চলছে। এটা হলে দেশের সর্বনাশ হবে। তাই আর কোনো কালক্ষেপণ না করে নির্ধারিত তারিখেই নির্বাচন দিন, এক দিনের জন্যও পেছাবেন না।”

মুক্তিযোদ্ধাদের বিষয়ে মির্জা ফখরুল বলেন, “স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সবসময় মুক্তিযোদ্ধাদের কথা ভেবেছেন। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন। আজ মুক্তিযোদ্ধারা যে ভাতা পাচ্ছেন, সেটা আমাদের উদ্যোগের ফল। ভবিষ্যতেও আমরা মুক্তিযোদ্ধাদের সব ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধির চেষ্টা করব।”

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা সাদেক আহম্মদ খান, সাবেক প্রতিমন্ত্রী মনসুর আলী সরকার, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন ও সাধারণ সম্পাদক পয়গাম আলী।

Please Share This Post in Your Social Media

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের মন্তব্য: মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এদের প্রতিহত করতে হবে

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের মন্তব্য: “মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এদের প্রতিহত করতে হবে”

প্রকাশের সময় ০৭:৫২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫