০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন

‎মোফাজ্জল হোসেন
  • প্রকাশের সময় ০২:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ২৫৪ Time View

রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ দাবিতে রোববার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় দূর্গাপুর প্রেসক্লাবে উপজেলা বিএনপির আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে অধ্যাপক নজরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত নন এবং নিয়মিত দলের কর্মসূচিতেও অংশ নেন না। বক্তারা বলেন, “রাজশাহী-৫ আসনে বহু ত্যাগী ও জনপ্রিয় নেতা রয়েছেন, যারা দলের কঠিন সময়েও পাশে ছিলেন। অথচ তাদের বাদ দিয়ে হঠাৎ একজন জনবিছিন্ন ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে—যা তৃণমূলের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।”

বক্তারা কেন্দ্রীয় বিএনপির কাছে অধ্যাপক নজরুল ইসলামের মনোনয়ন বাতিল করে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও জনসমর্থিত প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলুর সভাপতিত্বে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, জেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ মামুন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পলান আলী সর্দার, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মমিন মৃধা, সাবেক সভাপতি আঃ গাফ্ফার মন্টু, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হোদা, দুর্গাপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা সেলিম, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক চয়েন উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরমান কবির সুজন ও পুঠিয়া পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন

রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় ০২:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫