মাদক, সন্ত্রাস দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় ১০:১৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ১৮৪ Time View
ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম। সভায় জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, র্যাব, বিজিবি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাসহ কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন,
জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টা জরুরি। মাদক, জুয়া, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে। নাগরিকদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে জনসচেতনতা বিস্তার প্রয়োজন।
তিনি আরও বলেন,যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ, ইভটিজিং ও মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী আরও সক্রিয় ভূমিকা পালন করবে। সমাজে নৈতিকতার চর্চা বৃদ্ধিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় নেতাদেরও কার্যকরভাবে ভূমিকা রাখতে হবে।
সভায় জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

















