১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
দশমিনায় জনতার হাতে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

স্থানীয়দের সতর্কতায় দশমিনা থানা পুলিশ অভিযানে যুবককে গ্রেফতার

রবিউল হাসান ডব্লিউ
  • প্রকাশের সময় ০৩:৫৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ৩৮০ Time View

পটুয়াখালীর দশমিনা উপজেলায় জনতার সক্রিয় তৎপরতায় ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবক আটক হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যার আগে বেতাগী ইউনিয়নের বড় গোপালদী বাজার দক্ষিণ পাশে একটি পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম মো. সোহাগ। তিনি পার্শ্ববর্তী উপজেলা গলাচিপার রতনদী তালতলী ইউনিয়নের বাসিন্দা। দশমিনায় শশুরবাড়ি বেড়াতে এসে গাঁজা বিক্রির সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ সকালে ব্যাটারি চালিত অটো রিক্সা নিয়ে এলাকায় ঘুরে ঘুরে গাঁজা বিক্রির চেষ্টা করছিল। তার আচরণে সন্দেহ হলে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন এবং কিছু স্থানীয় যুবক তাকে আটক করে তল্লাশি চালান। তল্লাশির সময় তার কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি দশমিনা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, “স্থানীয়দের সহযোগিতায় গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।”

স্থানীয় সচেতন মহল জানিয়েছে, মাদকবিরোধী অভিযানে জনগণের এমন উদ্যোগ প্রশংসনীয়। এটি সমাজে মাদকের বিস্তার রোধে বড় ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

দশমিনায় জনতার হাতে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

স্থানীয়দের সতর্কতায় দশমিনা থানা পুলিশ অভিযানে যুবককে গ্রেফতার

প্রকাশের সময় ০৩:৫৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫