০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
নেত্রকোনা কেন্দুয়ায় মাদ্রাসা শিক্ষকের ওপর আগুন ধরিয়ে টাকা ছিনতাই

কেন্দুয়ায় মাদ্রাসা শিক্ষকের গায়ে আগুন ধরিয়ে টাকা ছিনতাই

হিরন মিয়া
  • প্রকাশের সময় ০৪:১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ২৪৭ Time View

নেত্রকোনার কেন্দুয়ায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে মাসকা ইউনিয়ন পরিষদ সংলগ্ন রায়পুর গ্রামের কেন্দুয়া–আঠারবাড়ী পাকা রাস্তায় মাসুম বিল্লাহ (২৭) নামে এক মাদ্রাসা শিক্ষকের গায়ে আগুন ধরিয়ে দুই লাখ তিন হাজার সাতশ’ টাকা ছিনতাই করা হয়েছে।

ভুক্তভোগী মাসুম বিল্লাহ পাইকুড়া মুহিয়ে ইসলাম দাখিল মাদ্রাসার এবতেদায়ী বিভাগের শিক্ষক। তিনি জানান, মাদ্রাসার অক্টোবর মাসের বেতনের চেক থেকে টাকা উত্তোলনের পর মোটরসাইকেলে ফেরার সময় দুটি মোটরসাইকেল আরোহী তার পথরোধ করে মোবাইল ফোন ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়। প্রতিরোধের চেষ্টা করলে তাঁকে মারধর করে গ্যাস লাইটার দিয়ে পাঞ্জাবিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দুর্বৃত্তরা তাঁর প্যান্টের পকেটে থাকা ২,০৩,৭০০ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী না থাকায় চিৎকার করেও তিনি সহযোগিতা পাননি। পরে খবর পেয়ে মাদ্রাসার শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে মাসুম বিল্লাহকে উদ্ধার করেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, শিক্ষক মাসুম বিল্লাহ লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগটি গ্রহণ করা হয়েছে, তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

নেত্রকোনা কেন্দুয়ায় মাদ্রাসা শিক্ষকের ওপর আগুন ধরিয়ে টাকা ছিনতাই

কেন্দুয়ায় মাদ্রাসা শিক্ষকের গায়ে আগুন ধরিয়ে টাকা ছিনতাই

প্রকাশের সময় ০৪:১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫