০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ধর্মীয় নেতারা নৈতিকতা ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন

রামপালে আদর্শ সমাজ গঠনে ইমামদের অপরিসীম ভূমিকা নিয়ে আলোচনা

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় ০৫:২৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ২৪৪ Time View

বাগেরহাট জেলার রামপাল উপজেলা অডিটোরিয়ামে বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় “আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সমাজে নৈতিকতা, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এবং মাদকের বিরুদ্ধে ইমামদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেন।

সভায় বলা হয়, ধর্মীয় নেতারা মানুষকে ন্যায়ের পথে পরিচালিত করতে পারেন, যা শান্তিপূর্ণ সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখে। ইমামরা মসজিদের মিম্বর থেকে নিয়মিতভাবে মানুষকে নৈতিকতা, আত্মসংযম এবং মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করলে সমাজ অনেকাংশে মাদকমুক্ত হতে পারে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, “একটি আদর্শ সমাজ গঠনে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমামরা শুধু নামাজ পরিচালনা করেন না, তাঁরা মানুষকে ন্যায়ের পথে ও আদর্শ জীবনের পথে নিয়ে যেতে পারেন। সমাজে নৈতিকতা ও ঐক্য প্রতিষ্ঠায় তাঁদের অবদান অনস্বীকার্য। বিশেষ করে মাদক ও অনৈতিকতার বিরুদ্ধে তাঁদের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন। তাই আসন্ন নির্বাচনে ন্যায়ের পক্ষে, উন্নয়নের পক্ষে, ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানাই।”

সভায় উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইমাম সমাজের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে জাতির কল্যাণ, শান্তি, মাদকমুক্ত সমাজ এবং দেশের সার্বিক উন্নয়ন কামনা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আদর্শ সমাজ গঠনে ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ইমামদের ঐক্যবদ্ধ ভূমিকা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

ধর্মীয় নেতারা নৈতিকতা ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন

রামপালে আদর্শ সমাজ গঠনে ইমামদের অপরিসীম ভূমিকা নিয়ে আলোচনা

প্রকাশের সময় ০৫:২৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫