০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয় দিনব্যাপী কর্মসূচি

৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা অনুষ্ঠিত

সামদানি হোসেন বাপ্পী
  • প্রকাশের সময় ১২:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ৩১৯ Time View

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্য নিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ নভেম্বর) ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বিভাগীয় সমবায় কার্যালয়, ময়মনসিংহ ও বিভিন্ন সমবায় সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। তিনি বলেন,  “সমবায় শব্দটির মধ্যে রয়েছে সম্মিলিত প্রচেষ্টা ও সমতার বার্তা। মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। দেশের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হলে কাউকে পিছিয়ে রেখে নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, সঠিক নেতৃত্বের মাধ্যমে সঙ্ঘবদ্ধ উদ্যোগ গ্রহণই সমবায়ের প্রাণ। সরকারের পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগত উদ্যোগের সমন্বয়ে রাষ্ট্রের টেকসই সমৃদ্ধি অর্জন সম্ভব। দারিদ্র্য দূরীকরণে সমবায় সমিতিগুলোর ক্ষুদ্র উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্মনিবন্ধক মো. আবদুল ওয়াহেদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “সমবায় কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে এবং কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হচ্ছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভাগীয় ও জেলা পর্যায়ের সমবায় কর্মকর্তাগণ, হিজড়া কল্যাণ সমবায় সমিতি, মহিলা সমবায় সমিতি, ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতিসহ বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ। এছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয় দিনব্যাপী কর্মসূচি

৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় ১২:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫