১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মাদকবিরোধী অভিযানে বিজিবির সাফল্য, চোরাচালান রোধে সীমান্তে নজরদারি জোরদার

হবিগঞ্জের মাধবপুর সীমান্তে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

স্বপন রবি দাস,
  • প্রকাশের সময় ০৩:১৬:১০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ২৪৪ Time View

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১ নভেম্বর) সকালে মনতলা সীমান্ত বিওপি থেকে পরিচালিত বিশেষ অভিযানে এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তির নাম মোঃ মোসাদ্দির (২২)। তিনি মাধবপুর উপজেলার উত্তর বোরক গ্রামের আব্দুল উসমানের ছেলে। তার কাছ থেকে উদ্ধারকৃত ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৬ হাজার টাকা। এছাড়াও তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “বিজিবি দেশের সীমান্তে নিরলসভাবে পাহারা দিচ্ছে। মাদকবিরোধী অভিযান আমাদের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। এসব অভিযান চোরাচালান ও মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখছে এবং সাধারণ জনগণও নিরাপত্তা বোধ করছে। প্রতিটি অভিযান দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় অবদান রাখে।”

তিনি আরও জানান, আটককৃত ইয়াবা ও আসামীকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি চোরাচালানী চক্র শনাক্তকরণে কাজ করছে এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে। সীমান্তবর্তী জনগণকেও মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

মাদকবিরোধী অভিযানে বিজিবির সাফল্য, চোরাচালান রোধে সীমান্তে নজরদারি জোরদার

হবিগঞ্জের মাধবপুর সীমান্তে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশের সময় ০৩:১৬:১০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫