০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

সুজন আলী
  • প্রকাশের সময় ১২:১৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ২৪০ Time View

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে ধারণ করে শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সততা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবউদ্দীন মাস্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সমবায় আন্দোলনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, জনগণের মধ্যে ঐক্য ও সমতার চেতনা জাগ্রত করা এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আত্মকর্মসংস্থান গড়ে তোলা সম্ভব।

আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠনের প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশের সময় ১২:১৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫